ভাস্কো-দা-গামার পরিচয় দাও।
উত্তর: পর্তুগিজ নাবিক ও অভিযাত্রী ভাস্কো-দা-গামা অত্যন্ত দুঃসাহসী ছিলেন। ইউরোপীয়দের মধ্যে তিনিই প্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসেন। তিনি আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে দীর্ঘ সমুদ্রযাত্রার পর ১৪৯৮ সালের ২০ মে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের কালিকট বন্দরে পৌঁছাতে সক্ষম হন। তার ভারতে আগমন বহির্বিশ্বের সাথে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে নবযুগের সূচনা করে।
HSC History 1st Paper Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 1: ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন: ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা · সৃজনশীল
ভাস্কো-দা-গামার পরিচয় দাও।
উত্তর