দৃশ্যকল্প-২ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি ঘটনার কারণ নির্ণয়ের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এই অবস্থায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে যায়। অথচ বৈধ প্রকল্পকে হতে হয় একমাত্র প্রকল্প। এই অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে। আর যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। অর্থাৎ, সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যার দৃষ্টান্ত উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সরু তারের ভূমিকার মাধ্যমে পরিলক্ষিত হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, নয়ন তার মোবাইলের সিম খোলার পিনটি হারিয়ে ফেলেছে। পরে সে একটি সরু তার দিয়ে সিম খোলার কাজটি সম্পন্ন করে। এখানে বিশেষ একটি দৃষ্টান্তের মাধ্যমে সংকট নিরসন হয়েছে। অর্থাৎ সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে এখানে সমস্যার সমাধান হয়। এ কারণে বলা যায়, উদ্দীপকের সরু তার দিয়ে সিম খোলার কাজটি পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ। A, B ও C এবং ১, ২ ও ৩ এর তিন কোণের সমষ্টিও দুই সমকোণ।
দৃশ্যকল্প-২: নয়ন তার মোবাইলের সিম খোলার পিনটি হারিয়ে ফেলেছে। পরে সে একটি সরু তার দিয়ে সিম খোলার কাজটি করে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
