HSCLogic 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
দৃশ্যকল্প-১: দেশের জনগণ যতই আত্মসচেতন হয় দেশের উন্নয়ন ততই বৃদ্ধি পায় এবং জনগণ আত্মসচেতন না হলে দেশের উন্নয়ন হ্রাস পায়। সুতরাং আত্মসচেতনতাই দেশের উন্নয়নের কারণ ।
দৃশ্যকল্প-২:


Barisal · 2017
ক
সহপরিবর্তন পদ্ধতি কী?
উত্তর
যে পদ্ধতিতে কোনো একটি বিশেষ ঘটনা বাড়লে বা কমলে অন্যটা বাড়ে বা কমে তাকে সহপরিবর্তন পদ্ধতি বলে।
খ
পরীক্ষণ পদ্ধতিতে অপনয়ন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
অনাবশ্যক অংশকে বাদ দিয়ে মূল কারণটা খুঁজে বের করার জন্য পরীক্ষণ পদ্ধতিতে অপনয়ন প্রয়োজন হয়।
অপনয়ন শব্দের অর্থ অপসারণ করা বা বাদ দেওয়া। কোন ঘটনার কারণ নির্ণয় করতে গেলে ঘটনার পিছনে অনেক ঘটনা বা কারণ পাওয়া যায়, যার সবগুলোই কারণ হতে পারে না। এ অবস্থায় প্রয়োজন হয় অপনয়নের। অপনয়নের মাধ্যমে ঘটনার অনাবশ্যক বিষয়কে বাদ দিয়ে মূল কারণ নির্ণয় করা হয়। এ কারণেই অপনয়ন গুরুত্বপূর্ণ ।
গ
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের পরীক্ষণ পদ্ধতি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর
দৃশ্যকল্প-২ এ অন্বয়ী পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায় ।
অন্বয় শব্দের অর্থ হলো মিল। অন্বয় পদ্ধতি অনুসারে একাধিক ঘটনার একটি সাধারণ (General) অবস্থাকে ঐ ঘটনার কারণ হিসেবে বিবেচিত হবে। যেমন- ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীর ওপর অনুসন্ধান করে দেখা গেলো প্রত্যেকের মধ্যেই এনোফিলিস মশার কামড় বর্তমান। অতএব বলা যায়, এনোফিলিস মশার কামড়ই ম্যালেরিয়া জ্বরের কারণ।
ঘ
শ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ উভয়ই মূলত নিরীক্ষণ পদ্ধতি — উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর
দৃশ্যকল্প-১ এ সহপরিবর্তন পদ্ধতি ও দৃশ্যকল্প-২ এ অন্বয়ী পদ্ধতির উল্লেখ পাওয়া যায়।
সহপরিবর্তন পদ্ধতি একটি পরীক্ষণাত্বক পদ্ধতি। কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য এ পদ্ধতি পরীক্ষণ ও নিরীক্ষণের ওপর নির্ভর করে। এ পদ্ধতি যদি পরীক্ষণের ওপর নির্ভরশীল হতো, তাহলে সিদ্ধান্ত নিশ্চিত হতো। কিন্তু বাস্তবে তা হয় না। কারণ এটি নিরীক্ষণের ওপরও নির্ভর করে। তাই সহপরিবর্তন পদ্ধতিকে শুধু নিরক্ষণের বা পরীক্ষণের পদ্ধতি বলা যায় না। অন্যদিকে, অন্বয়ী পদ্ধতি নিরীক্ষণের ওপর নির্ভর করে। এতে পরীক্ষণের কোনো সুযোগ নেই। যেসব ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয়, সেসব ক্ষেত্রেও নিরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এ পদ্ধতি সম্পূর্ণভাবে নিরীক্ষণের ওপর নির্ভরশীল। তাই একে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।
দৃশ্যকল্প-১ অনুযায়ী দেশের উন্নতি-অবনতির সাথে জনগণের আত্মসচেতনতা জড়িত। যা সহপরিবর্তন পদ্ধতিকে নির্দেশ করে। অন্যদিকে, দৃশ্যকল্প-২ অনুযায়ী একটি বিষয়ে মিল আর অন্য সব বিষয়ে অমিল দেখে সহজেই বোঝা যায় পদ্ধতিটি হলো অন্বয়ী ।
পরিশেষে বলা যায়, সহপরির্তন পদ্ধতি কার্যকারণ আবিষ্কারের জন্য পরীক্ষণ ও নিরীক্ষণের ওপর নির্ভর করে। অন্যদিকে অন্বয়ী পদ্ধতি শুধু নিরীক্ষণের ওপর নির্ভর করে।
সম্পূর্ণ প্রশ্ন দেখো