প্রকল্পের ১ম স্তর ব্যাখ্যা কর।
উত্তর: প্রকল্পের ১ম স্তর হলো ঘটনা নিরীক্ষণ। প্রকল্প একটি আনুমানিক ধারণা। অর্থাৎ কোনো বিষয়কে যথার্থভাবে ব্যাখ্যাদানের উদ্দেশ্যে অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রণীত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রয়োজনে প্রকল্প গ্রহণ করতে হয়। কারণ আমরা প্রকৃতি থেকেই নানা সংবেদন সংগ্রহ করি। যখন কোনো ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য আগ্রহের ভিত্তিতে উক্ত ঘটনা সম্পর্কে সংবেদন বিশ্লেষণ করি, তখন সেটি হয় প্রত্যক্ষণ। উক্ত প্রক্রিয়ার প্রাথমিক অবস্থা সবসময়ই প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে সম্পন্ন হয়। প্রত্যক্ষণ প্রক্রিয়া যখন প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে সম্পন্ন হয়, তখন তা হয় নিরীক্ষণ। যেমন- বৈজ্ঞানিক নিউটন গাছ থেকে আপেল পড়তে দেখে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে মাধ্যাকর্ষণ যান্ত্রিক প্রকল্প হিসেবে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে ঘটনার নিরীক্ষণ বা পর্যবেক্ষণ থেকেই প্রকল্প গঠনের প্রাথমিক কাজটা শুরু হয়। তাই নিরীক্ষণকে প্রকল্পের প্রাথমিক স্তর বলা হয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রকল্পের ১ম স্তর ব্যাখ্যা কর।
উত্তর
