উদ্দীপকে রায়হানের চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রায়হানের চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করে। কেননা সংকট উত্তরক দৃষ্টান্ত যেভাবে প্রকল্প প্রমাণে সাহায্য করে, উদ্দীপকে রায়হানের চোর শনাক্তকরণ প্রক্রিয়াটি সেভাবে করা হয়েছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো ঘটনার জন্য একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সার্বিক প্রকল্পটি নির্ধারণ করা কঠিন ব্যাপার হয়ে যায়। এক্ষেত্রে কোনো একটি বিশেষ ঘটনা প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। যে ঘটনা বা যার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয়। তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। উদ্দীপকে রায়হান চোর শনাক্তকরণের জন্য একাধিক ব্যক্তি একাধিক প্রকল্প করেছে। এসব প্রকল্পের মধ্য থেকে হাতের ছাপ চোর শনাক্তকরণে সাহায্য করেছে। অর্থাৎ হাতের ছাপ প্রকল্পগুলোর সংকট নিরসন করেছে। তাই উদ্দীপকে রায়হানের চৌর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তকে নির্দেশ করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে রায়হানের চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিকক…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
