ঘটনা-১ এ কোন ধরনের প্রকল্প নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ যুক্তিবিদ্যার শিক্ষককে সাময়িক দায়িত্ব দেওয়ার মাধ্যমে 'কাজ চালানো প্রকল্পকে' নির্দেশ করা হয়েছে। কোনো অভিনব। ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে প্রকল্প প্রণয়ন করি তাকেই কাজ চালানো প্রকল্প বা সাময়িক প্রকল্প বলে। প্রকৃতিতে এমন কিছু জটিল ও অভিনব বস্তু আছে বা কিছু ঘটনা ঘটে, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। যার কারণে আমরা কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করতে পারি না। অথচ ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের কোনো না কোনো প্রকল্প গ্রহণ করতেই হয়। এরূপ অবস্থায় আমরা কাজ চালানো প্রকল্প বা সাময়িক প্রকল্প প্রণয়ন করে থাকি। 'ঘটনা-১ এ উল্লিখিত পৌরনীতির শিক্ষক অন্যত্র বদলি হয়ে যায়। অন্য একজন পৌরনীতির শিক্ষক যোগদান না করা পর্যন্ত অধ্যক্ষ মহোদয় শিক্ষক পাচ্ছিলেন না। এমতাবস্থায় অধ্যক্ষ মহোদয় সাময়িক সময়ের জন্য যুক্তিবিদ্যার শিক্ষককে পৌরনীতি পড়ানোর দায়িত্ব দেন। যা কাজ চালানো প্রকল্প বা সাময়িক প্রকল্পকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
ঘটনা-১ এ কোন ধরনের প্রকল্প নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
