দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রকল্প প্রমাণের আরোহ সমন্বয়কে নির্দেশ করে। যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি প্রকল্প গঠন করা হয় সেটি ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করতে পারার মতো প্রকল্পের গুণকে আরোহ সমন্বয় বলে। অর্থাৎ যখন একই প্রকল্প সংশ্লিষ্ট ঘটনা ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনা ব্যাখ্যা করতে সক্ষম হয়, তখন প্রকল্পের ক্ষেত্রে আরোহ সমন্বয় ঘটে। এরূপ প্রকল্পের মূল্য অত্যধিক। দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ইন্টারনেট সারা বিশ্বের ভার্চুয়াল মাধ্যমে সামাজিক যোগাযোগ স্থাপনের জন্য একটি ব্যাপক নেটওয়ার্কিং সিস্টেম হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো ও জুম এসব সামাজিক, যোগাযোগমাধ্যমগুলো আবিষ্কৃত হয় এবং এগুলোকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে যোগাযোগ স্থাপন করা হয়। এ থেকে বোঝা যাচ্ছে, দৃশ্যকল্প-১ এ যে বিষয়টি নির্দেশিত হয়েছে তা প্রকল্প প্রমাণের আরোহ সমন্বয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
