ইথারের অস্তিত্বকে কেন বাস্তব কারণ ধরা হয়?
উত্তর: পরোক্ষভাবে ইথারের অস্তিত্ব প্রমাণিত বলে একে বাস্তব কারণ ধরা হয়। বাস্তব কারণ সব সময় প্রত্যক্ষ করা যায় না। এমন অনেক বিষয় আছে যা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে। কারণ এসব বিষয়ের অস্তিত্ব পরোক্ষভাবে প্রমাণিত। যেমন- ইথারের প্রত্যক্ষ প্রমাণ দেওয়া যায় না, কিন্তু পরোক্ষভাবে এর অস্তিত্ব অনুভব করা যায়। ইথারের কারণে রেডিও, টেলিভিশনের মাধ্যমে আমরা ছবি দেখতে ও কথা শুনতে পাই। তাই ইথারের অস্তিত্বকে বাস্তব কারণ ধরা হয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
ইথারের অস্তিত্বকে কেন বাস্তব কারণ ধরা হয়?
উত্তর
