দৃশ্যকল্প-২ এ কোন সুমি তার প্রকল্পে কোন শর্ত লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'প্রকল্প সুনির্দিষ্ট হবে'- দৃশ্যকল্প-২ এ সুমি তার প্রকল্পে এই শর্তটি লঙ্ঘন করেছে। প্রকল্প বা আনুমানিক ধারণা হবে সুনির্দিষ্ট। কারণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাদানের জন্য প্রকল্প গঠন করা হয়। এজন্য সুনির্দিষ্ট ধারণার ভিত্তিতে প্রকল্পকে প্রকাশ করতে হবে, অস্পষ্ট বা এলোমেলোভাবে নয়। কারণ অস্পষ্ট প্রকল্প দিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়যোগ্য না হলে সেই প্রকল্প ব্যর্থ বলে প্রমাণিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত, সুমি কলেজ থেকে বাসায় ফিরে দেখলো তার হাতে ঘড়ি নেই। তখন সে ধারণা করলো ঘড়িটি হয় ব্যাগে আছে না হয় কলেজের বেঞ্চে রেখে এসেছে। অর্থাৎ সে সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে তার ঘড়িটি কোথায়। এ কারণে কার অনুমানে 'প্রকল্প সুনির্দিষ্ট হবে' এই শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন সুমি তার প্রকল্পে কোন শর্ত লঙ্ঘন করেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
