পায়েলের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পায়েলের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্ত' বিষয়কে ইঙ্গিত করে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার একমাত্র কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যন্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে ঘটনাটি ব্যাখ্যাকারী একমাত্র প্রকল্প হতে হবে। অনেক সময় কোনো ঘটনার কারণ নির্ণয়ে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এই প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ নির্ধারক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর সংকট নিরসন করে। উদ্দীপকে পায়েল অফিস থেকে বাসায় ফিরে দেখলো তার দরজার তালা ভাঙ্গা এবং তার দামি ল্যাপটপটি নেই। কিন্তু কে কাজটি করেছে তা সে বুঝতে পারলো না। এরূপ অবস্থায় পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা হাতের ছাপ পরীক্ষা করে চোরকে শনাক্ত করেন। হাতের ছাপ পরীক্ষা বহু মানুষের মধ্যে থেকে প্রকৃত চোরকে শনাক্ত করতে সাহায্য করেছে। সুতরাং হাতের ছাপ পরীক্ষা সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
পায়েলের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিককে ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
