দৃশ্যকল্প-২ এ রিতার বক্তব্যের বৈধতা নিরূপণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রিতার বক্তব্যের বৈধতা নিরূপণ করা হলো। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত, রহিম সাহেবের মেয়ে রিতা বললো, আইসক্রিম খেলে সর্দি-জ্বর ভালো হয়ে যায়।' 'প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না'- রিতার বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন- কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী। অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকে রিতার বক্তব্যে। তাই বলা যায়, রিতার বক্তব্যটি বৈধ নয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রিতার বক্তব্যের বৈধতা নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
