উদ্দীপকে উল্লেখিত ঘটনা-১ এ সুমন স্যার প্রকল্প প্রণয়নে কোনো শর্ত লঙ্ঘন করেছেন কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা-১' এ সুমন স্যার প্রকল্প প্রণয়নে সুনির্দিষ্টতার শর্ত লঙ্ঘন করেছেন। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণাকে প্রকল্প বলা যায় না। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে অন্যতম হলো প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হয়, অনির্দিষ্ট বা অস্পষ্ট হওয়া যায় না। কেননা, কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাদানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। তাই সুনির্দিষ্ট না হলে প্রকল্প বৈধ হয় না। উদ্দীপকের ঘটনা ১ সুমন স্যার অফিস থেকে বাসায় ফেরার পর দেখলেন যে, তার পকেটে রাখা মোবাইলটি নেই। এতে তিনি ধারণা করলেন, মোবাইলটি হয় ব্যাগে না হয় অফিলের টেবিলেই রয়ে গেছে। সুমন স্যারের এই ধারণায় প্রকল্পে সুমন অভাব রয়েছে। অর্থাৎ তার প্রকল্পটি সুনির্দিষ্টতার শর্ত লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনা-১ এ সুমন স্যার প্রকল্প প্রণয়নে কোনো শর্ত লঙ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
