ঘটনা-১ এ প্রকল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-১ এ প্রকল্পের প্রাসঙ্গিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ শর্তটি লঙ্ঘিত হয়েছে। কোনো প্রকল্পকে বৈধ হতে হলে প্রাসঙ্গিক বিষয়ের সাথে তার সঙ্গতিপূর্ণ হতে হবে। কোনো ধরনের অসঙ্গতি থাকলে চলবে না। যেমন- বাগানের মালিক ঘুম থেকে উঠে দেখে, তার বাগানে কোনো আম নেই। তাই সে প্রকল্প করে যে, সব ফল হাওয়ায় উধাও হয়ে গেছে। তাহলে প্রকল্পটি অসত্য হবে এবং বৈজ্ঞানিক নিয়ম তথা মাধ্যাকর্ষণের সাথে অসঙ্গতিপূর্ণ হবে। ঘটনা-১ এ আম গাছের মালিক দেখতে পান যে, গাছে কোনো আম নেই। এমনকি গাছতলায় কোনো আম পড়ার চিহ্ন নেই। তাই তিনি মনে মনে ভাবেন আমগুলো সম্ভবত রাতে আকাশ পথে উধাও হয়ে গেছে। যা বৈজ্ঞানিক নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ। বাস্তবে কখনো আম আকাশ পথে উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে না। সুতরাং, বিষয়টি অপ্রাসঙ্গিক ও অবাস্তব প্রকল্প।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
ঘটনা-১ এ প্রকল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
