শামীম সাহেব ও তার ছেলের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শামীম সাহেব ও তার ছেলের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের। আলোকে নিচে মূল্যায়ন করা হলো- কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে তাকে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। এ শর্তগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো এটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। তাই যদি কোনো প্রকল্প বাস্তব কারণভিত্তিক না হয় তাহলে সেটি দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের কাশেম যে প্রকল্প করেছে সেটি অবাস্তব। কেননা বাস্তব দৈত্যের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাই শামীম সাহেবের প্রকল্প বৈধ হয়নি। কিন্তু তার ছেলের প্রকল্পটি বৈধ হয়েছে। কারণ তার প্রকল্পের কারণ বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বাস্তবে শত্রুতার কারণে একে অন্যের ক্ষতি করে থাকে। তাই শামীম সাহেবের ছেলের প্রকল্প বৈধ ও যথার্থ প্রকল্প। পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় তাহলেই প্রকল্প বৈধ হয়। বৈধ প্রকল্প যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
শামীম সাহেব ও তার ছেলের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে মূল্যায়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
