দৃশ্যপট-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপ নির্দেশ করে। যে ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ হলো অন্তর্ভুক্তি। যার অর্থ হচ্ছে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ঘটনাকে অন্য একটি বৃহৎ ঘটনার অধীনে আনা। যেমন: বস্তুর ভূ-পতনের নিয়মকে মাধ্যাকর্ষণ নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করার প্রক্রিয়া হচ্ছে অন্তর্ভুক্তি। দৃশ্যপট-২ এ উল্লেখিত জোয়ার-ভাটার বিষয়টি যে প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়, তা মূলত 'মাধ্যাকর্ষণ নিয়মের' অন্তর্গত। এখানে জোয়ার-ভাটা সম্পর্কিত কম ব্যাপক বা বিশেষ নিয়মকে অধিক ব্যাপক বা সার্বিক নিয়মে বা মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপের প্রতিফলিত রূপ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যপট-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
