দৃশ্যকল্প-২ এ তোমার পাঠ্যবইয়ের প্রকল্পের নির্দেশিত বিষয়টির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ভূমিকম্পের কারণ হিসেবে যে প্রকল্প করা হয়েছে সেটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। আর প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্প ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। অর্থাৎ, কোনো একটি প্রকল্পে যে কারণ উল্লেখ করা হবে সেটিকে অস্তিত্বশীল বা বাস্তব কারণের সাথে সংগতিপূর্ণ হতে হবে। আর বাস্তব কারণ হলো প্রকৃতিতে অস্তিত্বশীল এমন কোনো কারণ, যার অস্তিত্ব ইন্দ্রিয়গ্রাহ্য বা প্রমাণিত, এমন বিষয়কে প্রকল্পের কারণ হতে হবে। বাস্তব কারণ ছাড়া ঘটনাবলিকে বৈধভাবে ব্যাখ্যা দেওয়া যায় না।। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ভূমিকম্পের যে কারণ উল্লেখ করা হয়েছে সেটি বাস্তব বা অস্তিত্বশীল কারণ নয়। কেননা এখানে ভূমিকম্পের কারণ হিসেবে মাটির অভ্যন্তরে অবস্থানকারী একজন দেবতার অসন্তুষ্ট হওয়াকে দায়ী করা হয়েছে। যা মনগড়া বা নিছক ব্যক্তিগত মতামত বা অন্ধবিশ্বাস মাত্র। প্রকৃতপক্ষে এই বিশ্বাসের সাথে ভূমিকম্পের বাস্তব কোনো সম্পর্ক বা কার্যকারণ নিয়ম অনুযায়ী স্বীকৃত নয়। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ তোমার পাঠ্যবইয়ের প্রকল্পের নির্দেশিত বিষয়টির যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
