উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন ধারণাটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে প্রকল্প স্তরের ধারণাটির প্রতিফলন ঘটেছে। কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে প্রাথমিক অনুমান করা হয় তাই প্রকল্প। এই আনুমানিক ধারণা গঠন করার জন্য কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যেগুলোকে প্রকল্পের স্তর বলে। অর্থাৎ, শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের কার্যাবলি বিভিন্ন ভাগে বিভক্ত। এটি পর্যায়ক্রমে অগ্রসর হয়। উদ্দীপকে প্রকল্পের স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। কেননা প্রত্যক্ষণ, আন্দাজ গ্রহণ, নিশ্চিতকরণ ও পরখকরণ প্রক্রিয়াটি প্রকল্পের স্তরকে নির্দেশ করে। প্রকল্প স্তরের প্রক্রিয়াটি যদি বাস্তবের অনুরূপ হয় তাহলে প্রকল্পটি সত্য বলে প্রমাণিত হয় এবং তা তত্ত্বে পরিণত হয়। পরবর্তীতে এই তত্ত্ব অন্য কোনো ঘটনা ব্যাখ্যার ভিত্তি হিসেবে কাজ করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন ধারণাটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
