দৃষ্টান্ত-২ এ এলাকাবাসী ও প্রকৌশলী ডেভিডের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃষ্টান্ত-২ এ এলাকাবাসীর বক্তব্য বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। তাই তাদের বক্তব্যটি অবৈধ বা যথার্থ নয়। আর প্রকৌশলী ডেবিডের বক্তব্যটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ একটি পুরাতন বাড়ি ভেঙে পড়ার কারণ হিসেবে অলৌকিক আত্মার নিত্য করার যে প্রকল্প এলাকাবাসী করেছেন তা বৈধ প্রকল্পের আলোকে যথার্থ নয়। কেননা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কিন্তু বাস্তবে অলৌকিক আত্মার কোনো অস্তিত্ব নেই তাই এলাকাবাসীর প্রকল্পটি যথার্থ নয়। অপরদিকে পুরাতন বাড়ি ভেঙে পড়ার কারণ হিসেবে বাড়িটি দীর্ঘদিনের পুরাতন এবং এর কাঠামোগত সবকিছু নষ্ট হয়েছে বলে প্রকৌশলী যে বক্তব্য তুলে ধরেছেন তা বৈধ প্রকল্পের আলোকে যথার্থ। কারণ তিনি পরীক্ষা-নিরীক্ষা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। তাই প্রকৌশলী ডেভিডের কর্মকান্ড বাস্তব কারণভিত্তিক। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কোনো প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। সুতরাং উদ্দীপকের প্রকৌশলী ডেভিডের বক্তব্যটি যথার্থ ও বৈধ। পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-২ এ এলাকাবাসী ও ডেভিডের বক্তব্যের মধ্যে প্রকৌশলী ডেভিডের বক্তব্যটি বাস্তবসম্মত ও যথার্থ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ এলাকাবাসী ও প্রকৌশলী ডেভিডের বক্তব্যের তুলনামূলক বিশ্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
