দৃশ্যকল্প-২ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বৈধ প্রকল্পের শর্ত 'প্রকল্পকে বিষয় বা ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য পর্যাপ্ত বা পূর্ণাঙ্গ হতে হবে' শর্তটি ভঙ্গ করা হয়েছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করা বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য - প্রকল্প প্রণয়ন করা হয়। এজন্য প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই - ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। উদ্দীপকের কক্ষ স্যাঁতসেঁতে হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয়, অপর্যাপ্ত আলো ও বাতাসের কারণে এটি ঘটেছে, তাহলে প্রকল্পটি হবে আংশিক। স্যাঁতসেঁতে হওয়ার জন্য অপর্যাপ্ত আলো ও বাতাস যথেষ্ট নয়। এর পিছনে আরও একাধিক কারণ থাকতে পারে। তাই এ ধরনের প্রকল্প বৈধ হতে পারে না। তাই কোনো প্রকল্প বৈধ হতে হলে যেসব বৈশিষ্ট্য বা কারণ কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত বা সম্পূর্ণ সেগুলো প্রকল্পের মধ্যে থাকতে হবে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করা হয়েছে। ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
