দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের শর্ত 'প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে' অনুযায়ী একটি যথার্থ প্রকল্প। প্রকল্প অযৌক্তিক বা অবাস্তব হতে পারবে না। কারণ প্রকল্প অযৌক্তিক বা অবাস্তব হলে তা দিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হলো প্রকল্প প্রণয়নের মূল উদ্দেশ্য। এজন্য প্রকল্প অযৌক্তিক হলে সে প্রকল্প বৈধ হতে পারে না। প্রকল্প বৈধ হতে গেলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমান প্রকাশক হতে হবে। যেমন উদ্দীপকের ব্যবসায় লোকসানের কারণ নিয়ে যদি কোনো প্রকল্প করা হয়, দেবতার ইচ্ছায় লোকসান হয়েছে, তাহলে এটি হবে অযৌক্তিক বা অলীক প্রকল্প। এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়। ব্যবসায় লোকসানের কারণ হিসেবে উৎপাদন হ্রাসকে যৌক্তিক কারণ মনে হওয়াতে এটি বৈধ প্রকল্প হবে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
