উদ্দীপকে 'হাতের ছাপ'-এর বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'হাতের ছাপ'-এর বিষয়টি প্রকল্প প্রমাণের 'নির্ধারক দৃষ্টান্ত'-এর ইঙ্গিত করে। নির্ধারক দৃষ্টান্তকে সংকট উত্তরক বা চরম দৃষ্টান্তও বলে। যে দৃষ্টান্ত একটি প্রকল্পকে ঘটনার কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকেই 'সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত' বলে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক প্রকল্প তৈরি করা যায়। এমতাবস্থায় কোনটি সত্য ও কোনটি মিথ্যা প্রমাণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন একটি নির্ধারক দৃষ্টান্তের প্রয়োজন হয়, দৃষ্টান্তটি ঘটনার ব্যাখ্যাকারী হিসেবে একটি প্রকল্পকে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে। উদ্দীপকে কামাল সাহেবের অফিসের ল্যাপটপটি চুরি হয়ে যায় এবং সে অফিসের সবাইকে সন্দেহ করে। কিন্তু কে প্রকৃত চোর তা শনাক্ত করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় কামাল সাহেব পুলিশের সাহায্য নেন এবং পুলিশ এসে 'হাতের ছাপ' পরীক্ষা করে প্রকৃত 'চোর শনাক্ত করে। এখানে হাতের ছাপ সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে 'হাতের ছাপ'-এর বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
