তথ্য-১ বৈধ প্রকল্পের যে শর্তটি লঙ্ঘন করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ বৈধ প্রকল্পের প্রাসঙ্গিক হওয়ার শর্ত ভঙ্গ করা হয়েছে। কেননা এটি একটি আত্মবিরোধী প্রকল্প। বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়, যেগুলোকে বলা হয় বৈধ প্রকল্পের শর্ত। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প স্ববিরোধী বা আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী হলো ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং ঘটনা পরস্পরবিরোধী। উদ্দীপকের তথ্য-১ এ উল্লেখ করা হয়েছে, ফলের অতিরিক্ত মূল্য বৃদ্ধিই ফল ব্যবসায় বন্ধ হওয়ার কারণ। কিন্তু ফলের অতিরিক্ত মূল্য বৃদ্ধি আর ফল ব্যবসায় বন্ধ হওয়া দুটি পরস্পরবিরোধী। কেননা ফলের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায় বন্ধ হয় না বরং ব্যবসায়ও বেড়ে যায়। এটি একটি আত্মবিরোধী প্রকল্প। আত্মবিরোধী প্রকল্পের প্রাসঙ্গিকতার শর্ত বিরোধী। তাই উদ্দীপকের তথ্য-১ এ বৈধ প্রকল্পের প্রাসঙ্গিকতা শর্তটি লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
তথ্য-১ বৈধ প্রকল্পের যে শর্তটি লঙ্ঘন করেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
