এলাকাবাসীর কথায় প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রকল্প বাস্তবভিত্তিক হবে — এলাকাবাসীর কথায় প্রকল্পের এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। যেকোনো প্রাথমিক অনুমান যথার্থ বা বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে কখনো প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না। বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। যেমন— একজন লোক যদি হঠাৎ নিখোজ হয়ে যায় এবং এর কারণ হিসেবে যদি বলা হয় যে, কোনো দুষ্ট দৈত্য লোকটিকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেছে তাহলে তা বৈধ হতে পারে না। কারণ বাস্তবে কোনো দৈত্যের অস্তিত্ব নেই। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, সুমি হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ শুরু করে । কারণ হিসেবে এলাকাবাসী বললো, ভূতের আছর পড়েছে সুমির ওপর এলাকাবাসীর কথা প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। যেহেতু বাস্তবে ভূত বলে কিছু নেই, তাই এলাকাবাসীর বক্তব্যের বাস্তব ভিত্তি নেই। এ কারণে বলা যায়, উদ্দীপকের এলাকাবাসীর বক্তব্যে বৈধ প্রকল্প 'বাস্তব কারণভিত্তিক হবে' এই শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
এলাকাবাসীর কথায় প্রকল্পের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
