উদ্দীপকে ডাক্তারী পরীক্ষায় প্রকল্পের যে দিকটি নির্দেশ করেছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ডাক্তারি পরীক্ষায় প্রকল্পের সংকট উত্তরক পরীক্ষণের দিকটি নির্দেশ করে। কেননা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সংকট নিরসন করা সম্ভব হয়েছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গৃহীত প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায়, একটি ঘটনার জন্য একাধিক প্রকল্প থাকে। অর্থাৎ কোনো একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রকল্পটি নির্ণয় করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। অথচ বৈধ প্রকল্প হৰে একমাত্ৰ প্ৰকল্প, যেখানে অন্য কোনো প্রতিযোগী প্রকল্প থাকবে না, এরূপ ক্ষেত্রে কোনো একটি বিশেষ পরীক্ষণের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক পরীক্ষণ বলে। সংকট উত্তরক পরীক্ষণ প্রতিযোগী প্রকল্পগুলোকে অপ্রমাণ করতে সাহায্য করে। উদ্দীপকের সুমির হঠাৎ অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ কেউই জানত না। এ অবস্থায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করতে পারে। অবশেষে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়েছে। তাই উদ্দীপকের ডাক্তারি পরীক্ষায় প্রকল্পের সংকট উত্তরক পরীক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারী পরীক্ষায় প্রকল্পের যে দিকটি নির্দেশ করেছে তা পাঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
