তথ্য-১ এ মায়ের বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ মার বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কারণ এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা, এখানে সাইফুলের মায়ের প্রকল্প এবং ঘটনা পরস্পর বিরোধী। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে সংশ্লিষ্ট ঘটনার সাথে অসংগতিপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রকল্পটি আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। প্রকল্পটি যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে বিরোধী হয় তাহলে সেই প্রকল্প দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের সাইফুলের হাত ভেঙে যাওয়ায় তার মা তাকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বৈধ প্রকল্পের শর্তের আলোকে এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা ভাঙা হাত দিয়ে ব্যাডমিন্টন খেললে ভাঙা হাত কিছুতেই ভালো হবে না বরং ব্যথা আরও বেড়ে যাবে। সুতরাং এটি একটি আত্মবিরোধী প্রকল্প, যা বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ নয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
তথ্য-১ এ মায়ের বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
