উদ্দীপকে আলেয়ার বর্ণনার মাধ্যমে প্রকল্পের কোন শর্তটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে— উদ্দীপকে আলেয়ার বর্ণনার মাধ্যমে প্রকল্পের এই শর্তটি নির্দেশ করে। প্রকল্প প্রণয়নকালে আমাদেরকে বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে এবং এমন একটি কারণ সম্বন্ধে আন্দাজ করতে হবে যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। যেমন— একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি ধারণা করে যে, শিশুটিকে ভূতে নিয়ে গিয়েছে, তাহলে তার কল্পিত কারণটি একটি বাস্তব কারণ নয়। কেননা, ভূত বলে কোন জীবকে আমরা কোনো দিন দেখিনি বা এর অস্তিত্বের কোন প্রমাণও পাইনি। উদ্দীপকে দেখতে পাই, মিন্টু তার বন্ধুদের নিয়ে বাড়ির কাছে নিচু পানিপূর্ণ জমিতে খেলা করছে। পানির শব্দ পেয়ে মিন্টুর বাবা সেখানে উপস্থিত হলে মিন্টুর বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। মিন্টু মুখ ছোট করে সারা গায়ে কাঁদা মেখে উঠে আসে। মিন্টুর এরকম অবস্থা দেখে পাশের বাড়ির আলেয়া বলে উঠে, হায়রে হায়! এই ভর সন্ধ্যাবেলায় ভূতই মিন্টুর এ অবস্থা করেছে। এখানে প্রকল্পের চতুর্থ শর্তটি ভঙ্গ করে কারণ হিসেবে ভূতের উল্লেখ থাকায় আলেয়া প্রকল্পের চতুর্থ শতটি ভঙ্গ করেছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে আলেয়ার বর্ণনার মাধ্যমে প্রকল্পের কোন শর্তটি নির্দেশ করে? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
