দৃশ্যকল্প-২ একটি যথাযথ প্রকল্প- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ একটি যথাযথ প্রকল্প নিচে বিশ্লেষণ করা হলো- বৈধ প্রকল্পের স্তর চারটি। যথা- নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইকরণ। উদ্দীপকে দৃশ্যকল্প-২' এ বাদল আম গাছে পর্যাপ্ত আম দেখতে পায় না এটি প্রকল্পের প্রথম স্তর নিরীক্ষণকে অনুসরণ করেছে। কেননা নিরীক্ষণ হলো কোনো ঘটনার সংস্পর্শে এসে মনোযোগসহকারে প্রত্যক্ষ করা। এরপর সে নিরীক্ষিত ঘটনা থেকে অনুমান করল পাড়ার দুষ্টু ছেলেরা ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে গেছে, যা প্রকল্পের দ্বিতীয় স্তর আনুমানিক ধারণাকে নির্দেশ করে। পরে গাছের চারপাশে ইটের টুকরা দেখল যা প্রকল্পের তৃতীয় স্তর সিদ্ধান্ত গ্রহণ নির্দেশ করে এবং সর্বশেষ তার অনুমিত সিদ্ধান্তটির গাছের চারপাশে ইটের টুকরা ও প্রচুর পাতা দেখে সত্যতা নিশ্চিত করে, যা প্রকল্পের শেষ স্তর যাচাইকরণ ইঙ্গিত করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বৈধ প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২ একটি যথাযথ প্রকল্প।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ একটি যথাযথ প্রকল্প- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
