উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত, রবিন সাহেব অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অফিসের সহকর্মীরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। রবিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার সাহেবের এই প্রাথমিক ধারণা প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকৃতি বা বৈশিষ্ট্যগত দিক থেকে প্রকল্প হলো- এটি সাময়িকভাবে গৃহীত এক প্রকার আনুমানিক ধারণা। এ ধারণা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। প্রকল্প কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য করা হয়ে থাকে। ওই প্রকল্প হয় সুস্পষ্ট, ব্যবহারিক এবং যৌক্তিক ও প্রাকৃতিক নিয়মের অনুসারী। প্রকল্প হয় প্রাসঙ্গিক ও পরীক্ষামূলক বা পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য। পাশাপাশি প্রকল্প হয় সুনির্দিষ্ট, যাচাইযোগ্য ও বাস্তব কারণসম্পন্ন। এ কারণে অনেক বিজ্ঞানী প্রকল্পকে সুসংগঠিত, বৈধ এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে অভিহিত করেছেন।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
