দাদির বক্তব্যটি প্রকল্পের কোন শর্তের সাথে বিরোধপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য-১ এ মা'র বক্তব্যে "প্রকল্প আত্মবিরোধী হবে না" এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পর বিরোধী। যেমন: কোনো গরীব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয়, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন। তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পর বিরোধী। উদ্দীপকের তথ্য-১ এ অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায়। উদ্দীপকের তথ্য-১ এ বলা হয়েছে, সাইকেল থেকে পড়ে সাইফুলের হাত ভেঙে যায়। অথচ তার মা তাকে ব্যাডমিন্টন খেলতে বলে যার মাধ্যমে তার হাত ভালো হয়ে যাবে। তার এই ধারণা আত্মবিরোধী। কেননা ব্যাডমিন্টন খেলার সাথে ভাঙা হাত ভালো হয়ে যাওয়ার সম্পর্ক পরস্পর বিরোধী। এতে সাইফুলের হাত ভালো না হয়ে বরং আরও ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ, তথ্য-১ এ মা'র বক্তব্য প্রকল্পের প্রতিষ্ঠিত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই বলা যায়, আলোচ্য ঘটনার সাথে প্রকল্পের বিরোধ রয়েছে। কারণ প্রকল্পটি "প্রকল্পের আত্মবিরোধী হওয়া যাবে না" এই শর্তটি লঙ্ঘন করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দাদির বক্তব্যটি প্রকল্পের কোন শর্তের সাথে বিরোধপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
