তুমি কি মনে কর, দৃশ্য-২ এর উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২ এর উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর যথাযথভাবে পরিলক্ষিত হয়েছে। প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের স্তর চারটি। যথা- ১. বিষয় বা ঘটনার নিরীক্ষণ ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠন ৩. সিদ্ধান্ত গ্রহণ ও ৪. যাচাইকরণ। কোনো ঘটনায় যদি উক্ত চারটি স্তর পরিপূর্ণভাবে অনুসরণের মাধ্যমে প্রকল্প প্রণয়ন করা হয় তবে তা সত্য বলে প্রমাণিত হবে। প্রকল্পের প্রথম স্তরটি হলো নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা হয়। এরপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে অগ্রসর হতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর' হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথাযথভাবে নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায় তার সাথে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। এক্ষেত্রে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ। উদ্দীপকের ঘটনাটি বিশ্লেষণ করলে এই চারটি স্তরই খুঁজে পাওয়া যায়। প্রথমত, অধ্যক্ষ মহোদয় ক্লাসে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি লক্ষ করেছেন, যা প্রকল্পের প্রথম স্তর 'নিরীক্ষণ'। দ্বিতীয়ত, এই উপস্থিতির ভিত্তিতে তিনি মনে করলেন শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে, যা হলো 'প্রাথমিক আনুমানিক ধারণা'। 'তৃতীয়ত, তিনি মনে মনে ধরে নিয়েছেন যে ভালো উপস্থিতির ফল ভালো রেজাল্ট হওয়া উচিত, যা 'সিদ্ধান্ত গ্রহণ'। সবশেষে পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল পাশের হার আগের চেয়ে ভালো হয়েছে, যা প্রকল্পের চূড়ান্ত স্তর 'যাচাইকরণ'কে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এর ঘটনাটিতে প্রকল্পের নিরীক্ষণ থেকে শুরু করে যাচাইকরণ পর্যন্ত চারটি স্তরই সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
তুমি কি মনে কর, দৃশ্য-২ এর উদ্দীপকে প্রকল্পের সবগুলো স্তর পরিলক্ষিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
