উদ্দীপকের 'ক' এবং 'গ'-এর সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ক চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক আরোহ দেখানো হয়েছে। আর গ চিহ্নিত স্থানটি দ্বারা সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এই দুই প্রকার আরোহ প্রকৃত আরোহ বিধায় এরা বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান উভয়ই প্রকৃত আরোহ। উভয় প্রকার আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। তাই বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান' উভয় ক্ষেত্রেই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়ে থাকে। উভয় প্রকার আরোহ ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিক আরোহে কয়েকটি ঘটনার পর্যবেক্ষণ থেকে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আর সাদৃশ্যানুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় ক্ষেত্রে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয় এবং সাদৃশ্যানুমানের সিদ্ধান্তেও নতুন তথ্য প্রকাশিত হয়। বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে; আর সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান উভয় প্রকার আরোহ জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এবং 'গ'-এর সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
