আবিরের চোর শনাক্তকরণের চেষ্টা যে ধারণার ইঙ্গিত বহন করে তার প্রয়োজনীয়তা লেখো।
উত্তর: আবিরের চোর শনাক্তকরণের চেষ্টায় প্রকল্পের ধারণার ইঙ্গিত বহন করে। উদ্দীপকের আবির তার ফোন চুরি হওয়ায় সে হোস্টেলে সবাইকে সন্দেহ করে। তার এরূপ ধারণা হলো প্রকল্প। কারণ কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। ব্যবহারিক জীবন থেকে শুরু করে বৈজ্ঞানিক কর্মকাণ্ড পর্যন্ত সর্বস্তরে প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। যেকোনো গবেষণা, অনুসন্ধান ও আবিষ্কারের জন্য প্রকল্প গ্রহণ করা অপরিহার্য। কেননা প্রকল্পের ওপর ভিত্তি করেই বিভিন্ন গবেষণা শুরু হয়। তারপর যাচাইকরণের মাধ্যমে প্রকল্প প্রমাণিত হয়ে পর্যায়ক্রমে তত্ত্ব, নিয়ম ও ঘটনায় পরিণত হয়। বর্তমানে আমরা যেসব মতবাদ বা তত্ত্বের কথা বলি, সেগুলো এক সময় প্রকল্প ছিল। তারপর বিভিন্ন স্তর অতিক্রম করে আজকের এ অবস্থায় উপনীত হয়েছে। বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রকল্প ব্যবহার করি। তাই প্রকল্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
আবিরের চোর শনাক্তকরণের চেষ্টা যে ধারণার ইঙ্গিত বহন করে তার প্রয়োজনী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
