মাহিমের ধারণা কি প্রমাণিত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মাহিমের ধারণার মাধ্যমে পাঠ্যবইয়ের প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। আর প্রকল্পের আলোকে মাহিমের ধারণাটি প্রমাণিত। উদ্দীপকের মাহিম তার রুমের জানালার কাচ ভাঙা দেখতে পেয়ে প্রথমে আনুমানিক ধারণা করেছে। তাই মাহিমের ধারণার মাধ্যমে প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। এরপর রুমের ভেতর একটি ক্রিকেট খেলার বল দেখতে পেয়ে সে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করেছে। তাই মাহিমের ধারণাটি প্রমাণিত হয়েছে। কোনো একটি প্রকল্প প্রমাণের অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রকল্প প্রমাণের একটি পদ্ধতি হলো যাচাইকরণ। যাচাইকরণ পদ্ধতির একটি হলো নিরীক্ষণের মাধ্যমে প্রমাণ। যখন প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে কোনো প্রকল্প প্রমাণ করা হয় তখন তাকে নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। এভাবে নিরীক্ষণের মাধ্যমে যাচাইকৃত হলে প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয়। উদ্দীপকের মাহিম তার রুমের ভেতর একটি বল প্রত্যক্ষ করে ঘটনার কারণ সম্পর্কে তার ধারণা যাচাই করেছে। তাই মাহিমের ধারণাটি নিরীক্ষণের মাধ্যমে যাচাইকৃত বা প্রমাণিত।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
মাহিমের ধারণা কি প্রমাণিত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
