ঘটনা-২ এ কৃষকের প্রকল্প কি যথার্থ? তোমার পাঠ্যের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ কৃষকের প্রকল্প যথার্থ নয়। কেননা কোনো অবাস্তব বা কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো প্রকল্প প্রণয়ন করলে সেটি যথার্থ হতে পারে না। প্রকল্পের ক্ষেত্রে প্রথমে ঘটনা নিরীক্ষণ করা হয় এবং পরবর্তীতে আনুমানিক ধারণা গঠন করা হয়। কিন্তু যে কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না। আনুমানিক ধারণাকে এমন হতে হবে যেন বাস্তবতার সাথে তার কোনো অসংগতি না থাকে। অর্থাৎ এখানে আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করতে হলে অবশ্যই বাস্তবতার নিরিখে করতে হবে। অবাস্তব বা কাল্পনিক কারণ উল্লেখ করে প্রকল্প প্রণয়ন করলে সেটি যথার্থ হবে না। উদ্দীপকের ঘটনা-২ এ কৃষক তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণ হিসেবে ক্ষেতের উপর দিয়ে খারাপ বাতাস বয়ে যাওয়ার যে আনুমানিক ধারণা বা প্রকল্প করেছে, তা যথার্থ বা বৈধ নয়। কেননা কোনো বৈধ বা যথার্থ প্রকল্প হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। অবাস্তব বা কাল্পনিক হলে চলবে না। কারণ বাস্তবে খারাপ বাতাসের কোনো অস্তিত্ব নেই বা বাতাসের ভালো খারাপ বিচার করার কোনো সুযোগ নেই। তাই উদ্দীপকের ঘটনা-২ এর প্রকল্পটি যথার্থ নয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
ঘটনা-২ এ কৃষকের প্রকল্প কি যথার্থ? তোমার পাঠ্যের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
