প্রকল্পের ক্ষেত্রে যাচাইকরণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রকল্পের সত্যতা বা বৈধতা প্রমাণের জন্য যাচাইকরণ অপরিহার্য। যাচাইকরণ হলো প্রকল্পের একটি স্তর যেখানে অনুমিত ধারণাটিকে বাস্তব ঘটনার সাথে মিলিয়ে দেখা হয়। যাচাইকরণ ছাড়া একটি প্রকল্প কেবল একটি প্রাথমিক অনুমান হিসেবেই থেকে যায়। এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণিত হলেই কেবল বৈজ্ঞানিক তত্ত্বে রূপ নিতে পারে এবং ঘটনার সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারে। এজন্য একটি প্রকল্পের যাচাইকরণ অপরিহার্য।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রকল্পের ক্ষেত্রে যাচাইকরণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর
