দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের 'যৌক্তিকতা'র শর্তটি ভঙ্গ করা হয়েছে। একটি বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো একে অবশ্যই যৌক্তিক হতে হবে। কেননা কোনো প্রকল্প অযৌক্তিক বা অবাস্তব হতে পারবে না। কারণ অযৌক্তিক বা অবাস্তব প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হলো প্রকল্প প্রণয়নের মূল উদ্দেশ্য। এজন্য প্রকল্প অযৌক্তিক হলে সে প্রকল্প বৈধ হতে পারে না। প্রকল্প বৈধ হতে গেলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমান প্রকাশক হতে হবে। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, হিমাগারের মালিক তিন মেট্রিক টন আলু এক রাতে ইঁদুরে খেয়ে ফেলেছে বলে অনুমান করেন। এটি একটি অসম্ভব ও অবাস্তব ধারণা। কারণ, এক রাতে ইঁদুরের পক্ষে এত বিশাল পরিমাণ আলু খেয়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। তাই এটি একটি 'অযৌক্তিক প্রকল্প' যা বৈধ প্রকল্পের 'যৌক্তিকতা' শর্তের পরিপন্থি।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈধ প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
