কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি প্রতিফলন ঘটেছে। যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্তের ধারণা দেন। তিনি বলেন, যখন প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সম্পর্কগত বিষয়টি ফলকের সাথে তুলনা করে দেখেন কোনটি গ্রহণ বা বর্জন করা প্রয়োজন। আর তখনই সংকট উত্তরক দৃষ্টান্তের প্রয়োজন দেখা দেয়। অনুরূপভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের বলে দেয়, প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটি বাদ দিতে হবে। উদ্দীপকে বলা হয়েছে, সামিউলের ব্যাগ থেকে কিছু টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে থাকে। তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ব্যাগের উপরের আঙুলের ছাপ নিয়ে প্রকৃত চোর ধরা পড়বে। পরে সে মোতাবেক চোর ধরা পড়ে। অর্থাৎ এখানে আঙুলের ছাপ পরীক্ষা করা হলো। এ কারণে 'আঙুলের ছাপ পরীক্ষা' করা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
