প্রকল্পের বৈধ শর্তের আলোকে শান্ত ও মাহিরের বক্তব্যর তুলনামূলক আলোচনা করো।
উত্তর: প্রকল্পের বৈধ শর্তের আলোকে শান্তর বক্তব্য অবৈধ হলেও মাহিরের বক্তব্যটি যথার্থ ছিল। একটি বৈধ প্রকল্পে বিভিন্ন রকম শর্ত বিদ্যমান থাকে। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। অন্যদিকে প্রকল্পে যদি বৈধ শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে অবৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, সামিউলের টাকা হারিয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শান্ত বলে টাকা ভূতে নিয়ে গেছে। শান্তর এই বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে, পাশে বসা মাহির বলে, ওটা তপুর কাজ। কারণ এর আগেও সে অনুরূপ কাজ করেছে। মাহিরের এই বক্তব্যটি প্রকল্পের প্রাসঙ্গিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ বৈধ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্পটি মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। আলোচনা শেষে তাই বলা যায়, শান্তর বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হলেও মাহিরের বক্তব্যে প্রকল্পের শর্ত অনুসরণ করা হয়েছে। এ কারণে উভয় বক্তব্যের মধ্যে ভিন্নতা প্রতীয়মান হয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
প্রকল্পের বৈধ শর্তের আলোকে শান্ত ও মাহিরের বক্তব্যর তুলনামূলক আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
