সংকট উত্তরক দৃষ্টান্ত বলতে কী বোঝ?
উত্তর: যে দৃষ্টান্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে পরিহার করে একমাত্র বৈধ প্রকল্পকে প্রতিষ্ঠা করা যায় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত (Crucial Instance) বলে। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করতে হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনার জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা হয়। সেক্ষেত্রে সঠিক প্রকল্প নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। তখন কোনো একটি বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পের সংকট নিরসন করা যায়। সেই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে বলা হয় সংকট উত্তরক দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
সংকট উত্তরক দৃষ্টান্ত বলতে কী বোঝ?
উত্তর
