দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন দিকটির নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রকল্পের আরোহ সমন্বয় দিকটির নির্দেশ করে। প্রকল্প হলো কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আনুমানিক ধারণা। কিন্তু অনেক সময় দেখা যায়, যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয় সে ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও একই প্রকল্প দিয়ে অন্যান্য ঘটনাকেও ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে। যেমন: মাধ্যাকর্ষণ প্রকল্পটি প্রথমে বস্তুর পতনের ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়েছিল। পরবর্তীতে একই প্রকল্প দিয়ে আকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান, জোয়ার-ভাটা ইত্যাদি ঘটনাকেও ব্যাখ্যা করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মুনকে আর্ট প্রদর্শনী পরিচালনার জন্য নিযুক্ত করা হলেও পরবর্তীতে সে ঐ কাজটি ছাড়াও আর্টের বিচার করা, যাচাই করা, বিশিষ্ট আর্টিস্টদের কাজ সংগ্রহ করা, উত্তরীয়র ডিজাইন করা, প্রিন্ট করা সবই তার দ্বারা সম্ভব হয়েছে। অর্থাৎ এখানে মুনকে প্রথমে আর্ট প্রদর্শনী পরিচালনার জন্য নিযুক্ত করা হলেও পরবর্তীতে সে অন্যান্য বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম হয়েছে। যা ব্যাখ্যার আরোহ সমন্বয় ধারণাটিকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রকল্পের কোন দিকটির নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
