দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের 'পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ' দিকটি নির্দেশ করছে। প্রকল্পের যাচাইকরণ দুইভাবে হতে পারে। যথা- প্রত্যক্ষ যাচাইকরণ ও পরোক্ষ যাচাইকরণ। প্রত্যক্ষ যাচাইকরণ আবার দু'ধরনের হতে পারে। যথা নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ ও পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। অর্থাৎ প্রকল্পকে যখন নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয়, তখন তার পরীক্ষণাত্মক যাচাইকরণ সম্পন্ন হয়। যেমন: পরীক্ষাগারের অক্সিজেনের তুলনায় বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত অক্সিজেনের ওজন একটু বেশি। এর কারণ হিসেবে বিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করেন যে, বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে অন্য কোনো গ্যাস মিশ্রিত আছে। পরে বিজ্ঞানীগণ পরীক্ষাগারে গবেষণা করে দেখতে পেলেন যে, বায়ুমণ্ডলের অক্সিজেনে আর্গন গ্যাস মিশ্রিত আছে। এজন্য বায়ুমণ্ডলের অক্সিজেনের ওজন বেশি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ক্রোকারিজের দোকানের মালিক স্টেইনলেস স্টিলের পাত্র যাচাই করার জন্য চুম্বক খণ্ড ব্যবহার করেন। এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি। চুম্বক যদি স্টিলকে আকর্ষণ না করে, তবে প্রমাণিত হয় যে এটি প্রকৃত স্টেইনলেস স্টিল। এখানে সরাসরি পরীক্ষার মাধ্যমে একটি ধারণাকে যাচাই করা হচ্ছে, যা প্রকল্পের প্রত্যক্ষ যাচাইকরণ প্রক্রিয়ার 'পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ'-কে প্রতিফলিত করে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
