উদ্দীপকে রহিমার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রহিমার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্ত লঙ্ঘিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে কোনো ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক। যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে। কিন্তু বাস্তবে দৈত্য বলে কিছু নেই। তাই এটি অবাস্তব প্রকল্প। উদ্দীপকে বর্ণিত নববিবাহিত রহিমা স্বামীর বাড়ি এসে এলোমেলো প্রলাপ বকতে থাকে। এ অবস্থায় তার শাশুড়ি বলে, রহিমাকে ভূতে ধরেছে, - ওঝা দেখাতে হবে। কিন্তু বাস্তবে ভূত বলে কিছু নেই। তাই রহিমার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে রহিমার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
