কাজ চালানো প্রকল্প কখন প্রয়োজন?
উত্তর: যখন কোনো বৈধ প্রকল্পের অভাবে ঘটনার সত্যতা নির্ণয় করা যায় না, তখন কাজ চালানো প্রকল্পের প্রয়োজন হয়। কাজ চালানো প্রকল্প বলতে সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে বোঝায়। যেমন- বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আলো কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। এ কারণে আলোর মাধ্যম আবিষ্কারের জন্য তারা প্রথমদিকে, ইথার (Ether) নামক একটি পদার্থের অস্তিত্ব আন্দাজ বা কল্পনা করেন। এই ইথারের অস্তিত্বের কল্পনা হলো কাজ চালানো প্রকল্প। এভাবে কোনো ঘটনার কারণ উদঘাটনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ চালানো প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
কাজ চালানো প্রকল্প কখন প্রয়োজন?
উত্তর
