উদ্দীপকে জ্যোতিষীর বক্তব্য প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জ্যোতিষীর বক্তব্য প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তকে ভঙ্গ করেছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে কোনো ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে, শিশুটিকে দৈত্য নিয়ে গেছে। তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ বাস্তব জগতে দৈত্য বলে কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ। উদ্দীপকে বর্ণিত শিশু নাবিলাকে খুঁজে না পাওয়ার ঘটনায় পাড়ার জ্যোতিষী দাবি করে, মেয়েটিকে ভূতে নিয়েছে এবং তার আশ্রয়েই আছে। কিন্তু বাস্তবে ভূতের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বলা যায়, জ্যোতিষীর বক্তব্যে প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
উদ্দীপকে জ্যোতিষীর বক্তব্য প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
