বাস্তব কারণ বলতে কী বোঝ?
উত্তর: কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয় যার বাস্তব অস্তিত্ব আছে, সেই কারণকেই বাস্তব কারণ বলে। আমরা প্রকল্পের প্রকৃত কারণকেই বাস্তব কারণ হিসেবে মনে করে থাকি। বস্তুত, প্রকল্পের মধ্যে কোনো অবাস্তব প্রকল্প কখনো প্রকৃতি প্রদত্ত ঘটনাবলির ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। তাই কারণ হিসেবে এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা করা যায়, যার অবস্থান সম্পর্কে উপযুক্ত প্রমাণের মাধ্যমে বর্ণনা করা সম্ভব। এ ধরনের একটি আনুমানিক কারণকেই বাস্তব কারণ হিসেবে আখ্যায়িত করা হয়।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
বাস্তব কারণ বলতে কী বোঝ?
উত্তর
