আজাদের কাজগুলোতে প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আজাদের কাজগুলোতে প্রকল্পের প্রথম দু'টি স্তর যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। একটি প্রকল্পকে সত্য বলে প্রমাণিত হওয়ার ক্ষেত্রে কতগুলো স্তর অতিক্রম করতে হয়। প্রকল্পের প্রথম স্তর হলো 'ঘটনার নিরীক্ষণ'। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করি। নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। যেমন- উদ্দীপকে আজাদ পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে পুকুর পাড়ে একটি বিষের বোতল এবং মানুষের পায়ের ছাপ দেখতে পায়। যা তাকে প্রাথমিক অবস্থায় প্রকল্প গঠনে সহায়তা করে। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো- 'প্রাথমিক আনুমানিক ধারণা গঠন।' এক্ষেত্রে আমরা প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পেয়ে থাকি তার সাথে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আনুমানিক ধারণা গঠন করি। যেমন- উদ্দীপকে আজাদ পুকুর পাড়ে পাওয়া বিষের বোতল এবং মানুষের পায়ের ছাপ থেকে আনুমানিক ধারণা গঠন করে যে, কেউ বিষ প্রয়োগ করে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকে আজাদের কাজগুলোতে প্রকল্পের প্রথম দুটি স্তর 'ঘটনার নিরীক্ষণ' এবং 'প্রাথমিক আনুমানিক ধারণা গঠন' অনুসরণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
আজাদের কাজগুলোতে প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছে- বিশ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
