দৃশ্যকল্প-২ কি প্রকল্পের বৈধ শর্ত পূরণ করেছে? মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর প্রকল্প বৈধ নয়। কারণ একটি প্রকল্পকে বৈধ হতে হলে বেশকিছু শর্ত পালন করতে হয়। বৈধ প্রকল্পের শর্তাবলি আলোচনা করা হলো- ১. প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কেননা, অপ্রাসঙ্গিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। ২. প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। কেননা, অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। ৩. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। ৪. প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা, বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না। ৫. প্রকল্পকে বৈধ হওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রমাণযোগ্য হতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না। তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায় একজন গবেষকের সর্দি ভালো হওয়ার কারণ হিসেবে আইসক্রিম খাওয়াকে দায়ী করেন। বস্তুত আইসক্রিম খেলে ঠান্ডা বা সর্দি লাগে, কিন্তু সর্দি ভালো হয় না। অর্থাৎ গবেষকের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন হয়েছে। সুতরাং, দৃশ্যকল্প-২ প্রকল্পের বৈধতার শর্ত পূরণ করে না।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
দৃশ্যকল্প-২ কি প্রকল্পের বৈধ শর্ত পূরণ করেছে? মতামত দাও।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
