কাজ চালানো প্রকল্পকে অসম্পূর্ণ প্রকল্প বলা হয় কেন?
উত্তর: সাময়িকভাবে গ্রহণ করা হয় বলে কাজ চালানো প্রকল্পকে অসম্পূর্ণ প্রকল্প বলা হয় । কোনো অভিনব ঘটনার ব্যাখ্যার জন্য কোনো বৈধ প্রকল্পের অভাবে আমরা কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে প্রকল্প প্রণয়ন করি তাকেই কাজ চালানো প্রকল্প বলা হয়। যেমন— বিদ্যুতের প্রকৃত ব্যাখ্যার জন্য তাকে সাময়িকভাবে একটি তরল পদার্থ হিসেবে গ্রহণ করে কাজ চালানো হয়। প্রকল্পের পক্ষে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না। অনুসন্ধান কাজ চালু রাখার জন্য আমরা এ প্রকল্পের সাহায্য গ্রহণ করি। তবে কোনো বৈধ প্রকল্প প্রাপ্তির সাথে সাথে এর প্রয়োজন শেষ হয়ে যায়। অতএব, কাজ চালানো প্রকল্পকে অসম্পূর্ণ প্রকল্প বলা যায় ।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
কাজ চালানো প্রকল্পকে অসম্পূর্ণ প্রকল্প বলা হয় কেন?
উত্তর
