চিত্র-১ ও চিত্র-২ দ্বারা কার্যকারণ সম্পর্কে যে দুটি পদ্ধতি প্রকাশ পায় তারমধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্র-১ এ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অন্বয়ী পদ্ধতি এবং চিত্র-২ এ ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করা হয়েছে। উক্ত পদ্ধতি দুটির মধ্যে ব্যতিরেকী পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য। অন্বয়ী ও ব্যতিরেকী উভয় পদ্ধতিই পরীক্ষাত্মক পদ্ধতি । কিন্তু ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়ায় এ পদ্ধতির মাধ্যমে নিশ্চিত সত্য লাভ করা যায়। তাই অন্বয়ী পদ্ধতির থেকে ব্যতিরেকী পদ্ধতি অধিক গ্রহণযোগ্য। আমরা জানি, অন্বয়ী পদ্ধতি হচ্ছে নিরীক্ষণের পদ্ধতি তবে অন্বয়ী পদ্ধতি নিরীক্ষণের পদ্ধতি হওয়ায় এটা একটা সরল পদ্ধতি এবং এর প্রয়োগ ব্যাপক। কিন্তু এই পদ্ধতির সাহায্যে সবসময় নিশ্চিত কারণ জানা যায় না। অন্যদিকে, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির ব্যবহার খুব বেশি। এই পদ্ধতির সাহায্যে শুধুমাত্র কার্যকারণ সম্পর্ক আবিষ্কারই করা যায় না। সেটা প্রমাণও করা যায়। চিত্র-২ এ পরীক্ষণের পদ্ধতি এবং চিত্র-১ এ নিরীক্ষণের পদ্ধতি অন্বয়ী পদ্ধতি বর্ণিত হয়েছে। চিত্র-২ এর পদ্ধতি পরীক্ষণের পদ্ধতি হওয়াই এর সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু, চিত্র-১ এর পদ্ধতি অন্বয়ী হওয়াই এর সিদ্ধান্ত কখনো কখনো ভুল হওয়ারও সম্ভাবনা থাকে।' পরিশেষে বলা যায়, অন্বয়ী ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে ব্যতিরেকী পদ্ধতি অধিক গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ দ্বারা কার্যকারণ সম্পর্কে যে দুটি পদ্ধতি প্রকাশ প…
উদ্দীপক

Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
