আরোহ সমন্বয় বলতে কী বোঝ?
উত্তর: কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পের সহায়ক গুণকে আরোহ সমন্বয় বলে। সাধারণত কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। অনেক ক্ষেত্রে একটি প্রকল্পের সাহায্যে একাধিক ঘটনার কারণ ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই গুণকে বলা হয় আরোহ সমন্বয়। যেমন: জড়বস্তুর ভূপতন ব্যাখ্যা করার জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল। পরে দেখা যায়, মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে জোয়ার-ভাটার ঘটনাকেও ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই অতিরিক্ত গুণকে আরোহ সমন্বয় বলে।
HSC Logic 2nd Paper Chapter 4 : প্রকল্প CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · Chapter 4 : প্রকল্প · সৃজনশীল
আরোহ সমন্বয় বলতে কী বোঝ?
উত্তর
